সুন্দরবনে ভ্রমণে এসে বিদেশী এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে পূর্ব বন বিভাগ রেঞ্জের কচিখালী অভয়ারণ্য স্টেশনের ঘাটে জাহাজে অবস্থানকালে মারা যান কারমেল নইলিন নামের ৫৭ বছর বয়সী এ পর্যটক। তিনি আয়ারল্যান্ডের নাগরিক। তাদের সঙ্গে একজন চিকিৎসক ছিলেন। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। স্বামীসহ অন্য পর্যটকদের সঙ্গে সুন্দরবন ভ্রমণে এসেছিলেন তিনি। সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদেশী পর্যটকের মৃত্যু
সুন্দরবনে ভ্রমণে এসে বিদেশী এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।
সুন্দরবনে ভ্রমণে এসে বিদেশী এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে।










