আধুনিক নোয়াখালী পৌরসভা গড়তে পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় পৌর কর্মকর্তা, সুবিধাভোগী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালার উদ্বোধন করেন মেয়র শহিদ উল্যাহ খাঁন সোহেল। কর্মশালাটি পরিচালনা করেন পৌরসভার এমজিএসপি প্রকল্পের পরামর্শক সুধীর কুমার শর্মা। উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, সচিব শ্যামল দত্ত, প্যানেল মেয়র রতন কৃষ্ণ পাল, কাউন্সিলর জাহিদুর রহমান প্রমুখ।