তিনি বলেন, ‘সরকার দায়িত্ব নিয়েছে এখনো ছয় মাসও হয়নি। একটি সরকারকে মূল্যায়নের জন্য সময় দিতে হয়, তারা এখনই সরকার উৎখাত করে ক্ষমতায় বসতে চায়।’

গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতাবিরোধীদের গণতন্ত্র নস্যাতের হুমকি মোকাবেলায় দেশপ্রেমিক যুগপৎ আন্দোলনে রাজনৈতিক দলগুলোর করণীয় বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, ‘‌ডিসেম্বরে ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে আসার পথ যারা তৈরি করতে চায় এর দায়দায়িত্ব তাদের নিতে হবে। এ দেশের জনগণ রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করেছে।’

সামনের দিনে রাজপথ থেকেই যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান জানান তিনি।

বিএনপির নেতৃত্বে ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে শরিক দলের মধ্যে বাম ঐক্যের অসামান্য ভূমিকা ছিল বলে মন্তব্য করেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘‌গণতন্ত্রকে টেকসই করতে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন।’

বীর মুক্তিযোদ্ধা হারুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক খান মো. নুরে আলম।