ন্যায্য বেতনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। গতকাল সকাল থেকে বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বাসচালক ও শ্রমিকরা বলছেন, ১৫ বছর ধরে এ তিন রুটের বাসচালক, সহকারী ও সুপারভাইজারদের বেতন বাড়ানো হয়নি। দফায় দফায় বাস মালিকদের সঙ্গে বসেও সমস্যার সমাধান হয়নি। এজন্য ধর্মঘট পালন করছেন তারা। তবে একতা পরিবহনের বাস চলাচল করছে।