চাঁদপুরে মতলব উত্তরে চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ৫ পাওয়া ৭২ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাতৃছায়া একতা সংঘ এ আয়োজন করে। এ সময় ‘শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু জিপিএ৫ অর্জন করলেই চলবে না, বরং তাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানবিক গুণাবলি অর্জন করতে হবে।