বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখার আয়োজনে অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওভুক্তসহ ১১ দফা দাবি বাস্তবায়নে মতবিনিময় সভা হয়েছে।

গতকাল বেলা ১টায় ইটবাড়িয়া ইউনিয়নের অটিজম স্কুলমাঠে মতবিনিময় সভায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখার আহ্বায়ক ও পটুয়াখালী অটিজম স্কুলের প্রধান শিক্ষক মাসুদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আরিফুর রহমান অপু। প্রধান আলোচক ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির উপদেষ্টা এএইচএম সালেহ বেল্লাল।