বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক অনুদান দিয়েছে ঢাকাস্থ নাটোর জেলা সমিতি। গতকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নগদ টাকা তুলে দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান। ঢাকায় ছাত্র আন্দোলনে নিহত তিনজনের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার করে নগদ টাকা দেয়া হয়। এছাড়া নাটোরে ছাত্র আন্দোলনে আহত ১৩ জনকে ১০ হাজার করে টাকা দেয়া হয়।