ঘর ও দোকান পেয়েছেন পিরোজপুরের দুস্থ এবং বিধবা নারী রুমা আক্তার। গতকাল টোনা ইউনিয়নের লখাকাঠী গ্রামের রুমা বেগমের কর্মসংস্থানের উদ্দেশ্যে তৈরি করা দোকান উদ্বোধন করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ। সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের অর্থায়নে ওই দোকান পান রুমা। এছাড়া তাকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি ঘর দেয়া হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান, মো. ইমরান আলম খান হারুন এ সময় উপস্থিত ছিলেন।