মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পার্শ্ববর্তী একটি পুকুরে অন্যদের সঙ্গে মাছ ধরে তারা বাড়ি ফিরছিল। পথে হাত-পা ধুতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায় ওই দুই শিশু। মারা যাওয়া শিশু দুটি সম্পর্কে মামা-ভাগ্নি।

স্থানীয়রা জানায়, গতকাল দুপুরে কমলগঞ্জ উপজেলার কান্দিগাঁও গ্রামের জব্বার মিয়ার মেয়ে মীম আক্তার (৭) ও জব্বার মিয়ার শ্যালক জুবায়ের আহমেদ (১০) বাড়ির পাশে মাছ ধরতে যায়। ফেরার পথে তারা একটি পুকুরে হাত-পা ধুতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করে। ততক্ষণে শিশু দুটি মারা যায়।

মৃত মীমের পিতা জব্বার মিয়া জানান, মৃত শিশু জুবায়ের আহমেদ তার শ্যালক। সে পার্শ্ববর্তী ভানুবিল গ্রামের পুতুল মিয়ার ছেলে। গতকাল সে বোনের বাড়ি বেড়াতে এসেছিল। দুপুরে পানিতে ডুবে তারা মারা যায়।