চুয়াডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বাসমালিক সমিতির নেতারা, ইজিবাইক ও অটোরিকশাচালকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে এ সভার আয়োজন করেন। তিনি বলেন, ‘‌অদক্ষ চালকরাই বেশি দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাদের ভুলের জন্য পুরো পরিবারকে মাশুল দিতে হয়। তাই ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন মোটরযানের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান চলমান থাকবে।’