মেহেরপুরের গাংনী উপজেলার হুদাপাড়া গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। গতকাল সকালে নিজ ঘর থেকে ছাবিনা খাতুন (৩০) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরে বেলা ১টার দিকে স্বামী বিদ্যুৎ হোসেনের ঝুলন্ত মরদেহ
গ্রামের একটি বাঁশবাগান থেকে উদ্ধার করা হয়। সাবিনা খাতুন কুমারীডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে। বিদ্যুৎ হোসেন হুদাপাড়া গ্রামের ওলি আহম্মেদের ছেলে।
স্থানীয় হেমায়েতপুর ক্যাম্প পুলিশের এসআই মাসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় পাথর দিয়ে ছাবিনার মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। বিদ্যুৎকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা দুপুরে বিদ্যুতের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদের জানায়।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।










