কুমিল্লায় শুরু হয়েছে নয় দিনব্যাপী বইমেলা। গতকাল বিকালে নগরীর টাউন হল মাঠে এ মেলা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত মেলা প্রতিদিন বেলা সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া মেলায় প্রতিদিন সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। আগামী ৬ ডিসেম্বর বেলা সাড়ে ৩টায় মেলার সমাপনী অনুষ্ঠান হবে। এতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।