বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে অমল চন্দ্র দাস (৫৫) নামের এক অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা পৌনে ১২টায় দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়নের মিয়াপাড়ায় রাস্তা পারাপার হতে গিয়ে অটোভ্যান ও ট্রাকের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান। মৃত অমল একই উপজেলার ফেপিড়া গ্রামের মৃত জীবন চন্দ্র দাসের ছেলে।

বগুড়া দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি এবং কাউকে আটকও করা হয়নি।