‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচির সূচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল ফজরের নামাজের পর মিরপুরের ৬০ ফিটে মনিপুর স্কুলের সামনে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দীন ও মিরপুর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারাও রাস্তা পরিষ্কারের কাজে অংশ নেন।

কর্মসূচি শেষে জামায়াত আমির সাংবাদিকদের বলেন, ‘আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়ব। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে।’