ছোট ফেনী নদীর ভাঙন রোধে ম্যারাথন ও মানববন্ধন করেছেন দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার বাসিন্দারা। ‘নদীভাঙন রোধে হাঁটি একসাথে’ স্লোগানে মিনি ম্যারাথন আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন পরিবর্তন ক্লাব। গতকাল ভোরে সোনাগাজী উপজেলার তালতলী থেকে শুরু হওয়া ম্যারাথনটি দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক স্কুল মার্কেটের সামনে মানববন্ধনে মিলিত হয়। বক্তারা বলেন, গত বছরের বন্যায় যতটুকু ক্ষতি হয়নি, মুসাপুর ক্লোজার ভেঙে যাওয়ায় তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে।