ঝালকাঠিতে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। ঝালকাঠির পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার রবিউল আরাফাত লেলিন। অনুষ্ঠানে ঝালকাঠি জেলার শতাধিক জনপ্রতিনিধি অংশ নেন।