ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)।
শনিবার (১০ আগস্ট) মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত
বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘২০২১ সালের ৩ মার্চ একাডেমিক কাউন্সিলের সভার সর্বসম্মতিক্রমে
সিদ্ধান্ত অনুযায়ী কলেজ ক্যাম্পাসে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরবর্তী
নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ,
মিছিল, স্লোগান ইত্যাদি সম্পূর্ণরুপে নিষিদ্ধ হয়েছিল।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদসংগে অত্র মেডিকেল কলেজের সংশ্লিষ্ট সকলের
অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১০ আগস্ট ২০২৪ তারিখ অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত
অনুযায়ী অত্র মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সকল ধরণের
রাজনৈতিক ও অন্যান্য সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো।’
আরো বলা হয়, ‘এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে চট্টগ্রাম মেডিকেল কলেজের
বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।’










