সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, শিক্ষার মাধ্যমেই পরিবর্তন সম্ভব এবং পরিবর্তনের মাধ্যমেই স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। গতকাল নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নে চল্লিশ কাহনিয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলাবিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রতন কুমার সাহা রায়ের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন মাহমুদ প্রমুখ।