পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে পরপয়েস প্রজাতির একটি মৃত ডলফিন। এটির দৈর্ঘ্য ৫ ফুট ও প্রস্থ ২ ফুট। গতকাল সকালে সৈকতের জাতীয় উদ্যান পয়েন্টে এটি ভেসে আসে। কী কারণে এ ডলফিনটির মৃত্যু হলো, নিশ্চিত করে বলতে পারেননি কেউ।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ধারণা করা হচ্ছে, ডলফিনটির ৭ থেকে ৮ ঘণ্টা আগে মৃত্যু হয়েছে। এর বয়স অনেক কম। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুরহস্য উন্মোচনে এর নমুনা সংগ্রহ করে মাটিচাপা দেয়া হয়েছে।
পটুয়াখালী
বন বিভাগের সহকারী বনসংরক্ষক তারিকুল ইসলাম জানান, খবর শোনার পর ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।
বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এখনো এ ডলফিনের মৃত্যুর কারণ জানা যায়নি।










