অসুস্থ শিক্ষার্থীরা হলো পঞ্চম শ্রেণীর হাসনা আক্তার মুক্তা (১০), সামিয়া নওরিন (১০), মারিয়া আক্তার (১০) ও নিহা (১১)। তারা সবাই উত্তর শর্শদী এলাকার বাসিন্দা। তাদের উদ্ধার করে জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পাশে সড়ক সংস্কারকাজের জন্য বিটুমিন পোড়ানোর কাজ চলছিল। দুপুরের দিকে শিক্ষার্থীদের ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিল। শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত হলে চারদিকে বিটুমিনের তীব্র বিষাক্ত ধোঁয়া ও গন্ধ ছড়িয়ে পড়ে। এতে পরীক্ষার আগেই কয়েকজন শিক্ষার্থী শ্বাসকষ্টে ভুগে অসুস্থ হয়ে পড়ে।










