দীর্ঘদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদী দখল করে পাথর উত্তোলন করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এতে নদীর পরিবেশ ও ভারসম্য নষ্ট হচ্ছে। নদী রক্ষায় গতকাল মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কর্মীরা। শালবাহান ও বুড়াবুড়ি এলাকাবাসীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। পরে পাথর উত্তোলন বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।
বিক্ষোভ
দীর্ঘদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদী দখল করে পাথর উত্তোলন করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
দীর্ঘদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদী দখল করে পাথর উত্তোলন করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।










