ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে একবিংশ শতাব্দীতে মার্কেটিং শীর্ষক এক সেমিনার গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ সেমিনারটি অয়োজন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে সেমিনারে মূল বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মীজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জিসহ অন্যরা। সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, মার্কেটিং বিভাগ একসময় এ বিশ্ববিদ্যালয়ের সেরা বিভাগ হবে।’