বন্দরনগরী চট্টগ্রামের পথে পথে আনন্দ মিছিল করেছে ছাত্র-জনতা। পাশাপাশি চলছে মিষ্টি বিতরণ। শেখ হাসিনা দেশ ছেড়েছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর রাস্তায় নেমে আসে জনতা। গতকাল বেলা ৩টা থেকে নগরীতে আনন্দ মিছিল বের হয়। নগরীর মুরাদপুর, জিইসি, ষোলশহর, কাজীর দেউড়ি, জামালখান, বহদ্দারহাট, আগ্রাবাদ, দেওয়ানহাট, চকবাজার, রাস্তার মাথাসহ প্রতিটি অলিগলিতে এ আনন্দ মিছিল চলে। নগরীর সবচেয়ে বড় জমায়েত হয়েছে নিউমার্কেট চত্বরে। সেখানে বিজয় মিছিলের পাশাপাশি চলে মিষ্টি বিতরণ।