বরিশালে দুই দিনব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় নগরীর অশ্বিনী কুমার হলে মেলা অনুষ্ঠিত হয়। গতকাল বেলা ৩টায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। শুরুতে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে অংশগ্রহণকারী বিভিন্ন জেলার উদ্ভাবনী উদ্যোগের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।