বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে রাজবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে রাজবাড়ী ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। এ সময় রাজবাড়ীর আটজন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা দেন। পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। সকাল ৯টা থেকে চলা এ আয়োজনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা পাঁচ শতাধিক রোগী চিকিৎসা নেন।