বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ, অর্থ যোগান এবং হামলার অভিযোগে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি এড. সোহরাব উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৯ অক্টোবর) ঢাকার দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি ১ নম্বর এবং বাকি দুটি মামলায় ৩ নম্বর আসামি হিসেবে উল্লেখিত আছেন। অভিযোগগুলোর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার নির্দেশনা ও অর্থের যোগান দেয়ার বিষয়টি প্রাধান্য পেয়েছে।
গ্রেফতারকৃত সোহরাব উদ্দিনকে ঢাকার ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।










