চট্টগ্রামের আনোয়ারা-চন্দনাইশ উপজেলা সংযোগ সড়কে অবস্থিত পুরনো বরকল সেতু ভেঙে একটি মালবাহী পিকআপসহ নদীতে পড়ে গেছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। ভেঙে যাওয়া বরকল বেইলি সেতুর পাশে নতুন একটি সেতু নির্মাণ করা হয়েছে। নতুন সেতু দিয়ে ২০২২ সালের শেষের দিকে যানচলাচলও শুরু হয়। তবে ভেঙে যাওয়া সেতু দিয়ে কোনো গাড়ি চলাচল করে না। চানখালী নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি পুরনো ছিল। নতুন সেতু নির্মাণের পরও সড়ক বিভাগ সেতুটি ভাঙেনি।