চাঁদপুরের হাজীগঞ্জে শুরু হয়েছে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান। গতকাল এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। চলতি মৌসুমে ৩৬ টাকা কেজি ধরে ৬৬৯ টন ধান কিনবে উপজেলা খাদ্যগুদাম।