রাজধানীর গুলশানে গতকাল একটি বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে হতাহত কিংবা বড় কোনো ক্ষয়ক্ষতির আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর আগে শনিবার রাতে আগুন লাগে চকবাজারের একটি গুদামে। সেখানেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, গুলশান ১ নম্বরে সিয়েলো রেস্টুরেন্টের ভবনে আগুন লাগার খবর আসে গতকাল বিকাল ৪টা ২০ মিনিটে। ১৮ তলা ভবনের নয়তলায় এসির আউটডোর থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের কর্মীরা বিকাল ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। অন্যদিকে চকবাজারের ইসলামবাগে সাততলা রাসায়নিক গুদামে আগুন লাগে শুক্রবার রাত সাড়ে ৩টায়। আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৬টায়।










