রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখার পর গুলশানের বাসভবনে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি বাসভবনে পৌঁছান।
দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন কাটানোর পর দেশে ফিরলেন তারেক রহমান। সকাল ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিট সড়কে বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে ১৬ মিনিটের একটি ভাষণও দেন। এরপর মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।















