শিক্ষা কমিশন গঠন ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ ছয় দফা দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি। গতকাল শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের নেতারা। বক্তারা বলেন, শিক্ষকতা মহান পেশা হলেও শিক্ষকরা কষ্টে দিনযাপন করছেন। এজন্য দ্রুত বেতন পরিশোধ, সম্মানজনক বাড়ি ভাড়া, ঈদুল আজহার আগে পূর্ণাঙ্গ ভাতাসহ ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।