ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ও জনসভায় অংশ নিতে চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ সময় বিএনপির জেষ্ঠ্য নেতারা ও চট্টগ্রামের মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান। বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের শীর্ষ নেতারা।

আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামসহ ৪ জেলায় ছয়টি নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।