রংপুর কেন্দ্রীয় কারাগারে বাহারুল বাদশা নামে এক কয়েদির মৃত্যুর
ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে কারাগারে এ
ঘটনা ঘটে।
রফিকুল নামের এক কয়েদির লাঠির আঘাতে বাহারুলের মৃত্যু হয়েছে বলে
জানা গেছে। এ ঘটনায় কারারক্ষীদের সঙ্গে কয়েদিদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা ফাঁকা গুলি ছোড়েন। এ ঘটনায় শাহজাহান ও মোতালেব নামের
দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি
গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। কারাগারের অভ্যন্তরে ও বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।










