নাটোরে তরমুজ পিস হিসেবে বিক্রির নির্দেশ দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৬ মার্চ) বাজার তদারকি অভিযান পরিচালনাকালে এ নির্দেশনা দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।

তিনি বলেন, রোববার (১৭ মার্চ) থেকে কোনো তরমুজ ব্যবসায়ী কেজি হিসেবে বিক্রি করতে পারবেন না। কেজি হিসেবে তরমুজ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, গত বছর জেলা প্রশাসনের অভিযানে সব মৌসুমি ফল ব্যবসায়ীকে কেজি হিসেবে তরমুজ বিক্রি না করার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু এবার আবারো ব্যবসায়ীরা জমি থেকে পিস হিসেবে তরমুজ কিনে এনে বাজারে তা কেজি হিসেবে বিক্রি করছেন এবং ইচ্ছেমতো দাম নির্ধারণ করছেন।

এ সময় দুটি ফলের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।