টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশ সুরক্ষা ও বিদ্যুৎ খাতে বৈপ্লবিক রূপান্তরের লক্ষ্যে ছাদকেন্দ্রিক সৌরবিদ্যুৎ প্রযুক্তিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণার দাবি উঠেছে। গতকাল সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানিয়েছেন পরিবেশ কর্মীরা। জাবারাং কল্যাণ সমিতি, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম (ফেড) রাঙ্গামাটি, ক্লিন, বিডব্লিউজিইডি ও স্থানীয় কমিউনিটি প্লাটফর্মগুলোর যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্রিয় সমর্থন ও সরাসরি অংশগ্রহণ ছাড়া নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়।
সৌরবিদ্যুৎ প্রযুক্তিকে জাতীয় অগ্রাধিকার ঘোষণার দাবিতে মানববন্ধন
টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশ সুরক্ষা ও বিদ্যুৎ খাতে বৈপ্লবিক রূপান্তরের লক্ষ্যে ছাদকেন্দ্রিক সৌরবিদ্যুৎ প্রযুক্তিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণার দাবি উঠেছে।
টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, পরিবেশ সুরক্ষা ও বিদ্যুৎ খাতে বৈপ্লবিক রূপান্তরের লক্ষ্যে ছাদকেন্দ্রিক সৌরবিদ্যুৎ প্রযুক্তিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণার দাবি উঠেছে।










