মেহেরপুরের গাংনীতে একটি ট্রলি উল্টে পুকুরে পড়ে চালক রুহুল আমিনের (৪৫) মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৭টার দিকে গাংনীর গজারিয়া হেমায়েতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুহুল আমিন গাংনী পৌরসভার ২নং ওয়ার্ড শিশিরপাড়া গ্রামের মৃত ইশারত আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাংনী থেকে ট্রলি নিয়ে গাংনী-হাটবোয়ালিয়া সড়ক দিয়ে হাটবোয়ালিয়ার দিকে যাচ্ছিলেন রুহুল আমিন। নিয়ন্ত্রণ হারিয়ে গজারিয়া হেমায়েতপুর মসজিদের সামনের পুকুরে পড়ে যায় ট্রাক্টরটি। রুহুল আমিন ট্রাক্টরের নিচে চাপা পড়েন। স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

এ তথ্য নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনর্চাজ (ওসি) বজলুর রহমান বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।