রংপুরে ৬৮১ জন মৎস্যচাষীকে বিনামূল্যে পোনা মাছ দেয়া হয়েছে। গতকাল দর্শনা ব্র্যাক লার্নিং সেন্টার চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতাধীন দরিদ্র ও প্রান্তিক মৎস্যচাষীদের মধ্যে এসব পোনা বিতরণ করা হয়। রংপুর জেলার অধীনে আট উপজেলায় ফিশ ফার্মিং প্রকল্পের আওতায় প্রত্যেককে বিনামূল্যে এক হাজার পিস করে গুণগত মানসম্পন্ন তেলাপিয়া মাছের পোনা ও ২০ জনকে ছয় কেজি কার্পের রেণু দেয়া হয়েছে। সংস্থার রংপুর-১-এর এলাকা ব্যবস্থাপক লাইলি আক্তার বলেন, ‘দরিদ্র ও প্রান্তিক পর্যায়ের উপকারভোগী মৎস্যচাষী সদস্যদের আয় বৃদ্ধিমূলক কাজে উৎসাহিত করার জন্য এ উদ্যোগ।’
রংপুরে বিনামূল্যে পোনা মাছ পেলেন ৬৮১ চাষী
রংপুরে ৬৮১ জন মৎস্যচাষীকে বিনামূল্যে পোনা মাছ দেয়া হয়েছে।
রংপুরে ৬৮১ জন মৎস্যচাষীকে বিনামূল্যে পোনা মাছ দেয়া হয়েছে।










