রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হয়েছেন জয়পুরহাটের সালেহুর রহমান সজীব। তিনি জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মডেল মাদ্রাসার কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী। গতকাল দুপুরে গাজীপুরের বাহাদুরপুরে রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৪৫তম বার্ষিক কাউন্সিল সভায় শ্রেষ্ঠ রোভার স্কাউট, ইনোভেটিভ ও পারফরম্যান্স অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে সনদ এবং ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান।