লক্ষ্মীপুরে পৃথক অভিযানে যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিন ও আলমগীর হোসেন ওরফে কদু আলমগীর নামে দুজনকে আটক করেছে সেনাবাহিনী। ফরিদ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। আলমগীর জেলার পূর্বাঞ্চলের কদু আলমগীর বাহিনীর প্রধান। ‎রোববার রাত ১টার দিকে ফরিদকে আটক করা হয়। এছাড়া গতকাল ভোরে নিজ বাড়ি থেকে আলমগীরকে আটক করা হয়।