গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন বলেছেন, সরকারের অনুমতি ছাড়া কেউ আইপি টিভি, নিউজ পোর্টাল তৈরি করতে পারবে না। গতকাল বেলা ১১টায় জেলা সিনিয়র তথ্য কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড অবহিতকরণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক বখতিয়ার শিকদার, আমিরুল ইসলাম হারুন, সামছুল হাসান মিরণ, তাজুল ইসলাম মানিক, আবু নাছের মঞ্জু, আকবর হোসেন সোহাগ, মিজানুর রহমান রিয়াদ, মাহবুবুর রহমান প্রমুখ।