নাশকতা মামলায় নড়াইলের সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন সাহার জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। গত ৪ আগস্ট নড়াইলে ছাত্র-জনতার মিছিলে হামলা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ ১০ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা করেন। এ মামলায় খোকন সাহা ২ নম্বর এবং আঞ্জুমান আরা ২৬ নম্বর আসামি।
জামিন নামঞ্জুর
নাশকতা মামলায় নড়াইলের সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন সাহার জামিন নামঞ্জুর করেছেন আদালত।
নাশকতা মামলায় নড়াইলের সাবেক পৌর মেয়র আঞ্জুমান আরা ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন সাহার জামিন নামঞ্জুর করেছেন আদালত।










