জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের আবদুর মজিবর রহমান হত্যা মামলায় দুই ভাইসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল দুপুরে দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন এ রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন জাফর হোসেন (৩৮), আমিনুর ইসলাম (৩৫) ও লুৎফর রহমান। এর মধ্যে জাফর হোসেন ও আমিনুর ইসলাম আপন ভাই। তাদের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামে। লুৎফর রহমানের (৪৫) বাড়ি পাঁচবিবি উপজেলার তেলিহার গ্রামে। ২০০৭ সালের ১৭ ডিসেম্বর  রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।