সাগর থেকে ডিম পাড়তে এসে ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে অলিভ রেডলে প্রজাতির একটি বিরল কচ্ছপ। গতকাল ভোরে সদর উপজেলার ইলিশা ইউনিয়ন-সংলগ্ন মেঘনা নদীতে ধরা পড়ে কচ্ছপটি। উপকূলীয় বন বিভাগের একটি দল পরানগঞ্জ বাজার এলাকা থেকে ৫০ কেজি ওজনের কচ্ছপটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামান।