মুজিব বর্ষ উপলক্ষে পটুয়াখালীর তিন উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুর রহমানের সঞ্চালনায় জেলা প্রশাসকের দরবার হলে গতকাল
টাস্কফোর্সের এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। বক্তব্য দেন সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহসভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মৃধা, জেলা জাসদের সাধারণ সম্পাদক শ ম
দেলোয়ার
হোসেন দিলীপ, সদর ইউএনও জান্নাত আরা নাহিদ, মির্জাগঞ্জ ইউএনও তানিয়া ফেরদৌস,
দুমকি ইউএনও মো. আল ইমরান, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান খান, বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত প্রমুখ।
পটুয়াখালীর তিন উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত করতে সভা
মুজিব বর্ষ উপলক্ষে পটুয়াখালীর তিন উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে।
মুজিব বর্ষ উপলক্ষে পটুয়াখালীর তিন উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে।










