বঙ্গববন্ধু শেখ মজিুবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে-জয়পুরহাটে বেসরকারী উন্নয়ন সংস্থা রিক সোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে বৃহস্পতিবার শহরের খঞ্জনপুর রোডস্থ এরিয়া কার্যালয় করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা ও মাস্ক বিতরন করা হয়। খাদ্য সহায়তা ও মাস্ক বিতরন ছাড়াও এর পূর্বে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন- জয়পুরহাট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান-অশোক কুমার ঠাকুর।বিশেষ অতিথি ছিলেন- জয়পুরহাট প্রেস ক্লাবের কোষাধ্যাক্ষ-আ,ন,ম মাশরেকুল আলম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন- রিক এর দিনাজপুর জোনের জোনাল ম্যানেজার মোঃ নাদির হোসেন, জয়পুরহাট এরিয়া ম্যানেজার-মোঃ আবুল কালাম আজাদ, জয়পুরহাট সদর শাখা ম্যানেজার- মোঃ কামাল উদ্দিন, ধামুইরহাট শাখার ম্যানেজার শাহ মশিউর রহমান প্রমুখ।
বিতরনী অনুষ্ঠানে অসহায় কর্মহীন পরিবারের হতদরিদ্র কোভিড-১৯ শে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, সোয়াবিন তৈল,আটা, সাবান সহ এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়। প্রধান অতিথি সকলকে স্বাস্থ্য বিধি মেনে টিকা গ্রহনের আহব্বান জানান।










