বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মানিকগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে। গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, কনজিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কর্মকর্তা ও ব্যবসায়ীরা।