রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ আরিফ মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আরিফ মিয়া সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সিরাজ মিয়ার ছেলে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।