লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সংসদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় লাভ করেছে। সমিতির সভাপতি পদে লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল নির্বাচিত হয়েছেন।

গত সোমবার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ৯টায় ফলাফল ঘোষণা করা হয়।

জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট চিত্ত রঞ্জন রায়। তিনি জানান, সমিতির অন্যান্য পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সহসভাপতি পদে আবুল কালাম আজাদ, সহসাধারণ সম্পাদক পদে আবু আহাদ খন্দকার লেলিন, কোষাধ্যক্ষ পদে আব্দুর রশিদ প্রধান, লাইব্রেরি সম্পাদক পদে হাফিজুর রহমান হাফিজ, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমী, আকমল হোসেন আহমেদ, মশিউর রহমান, আব্দুর রশিদ সরকার, কানিজ ফেরদৌস আরা ইতুল, রেজাউল করিম শাহীন, বিধুভূষণ রায় ও মধুসুধন রায় নির্বাচিত হয়েছেন।