নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য দুই হাজার কিট সরবরাহ করা হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কিট সরবরাহ করেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাশার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।