কৃষককে সংগঠিত করে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ইতিহাসের অংশ হয়েছিলেন তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র। আন্দোলনের সেই ইতিহাস ও ইলা মিত্রের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। উপজেলার নেজামপুর ইউনিয়নের কেন্দুয়া গ্রামে নির্মিত মাটির বাড়িতে সংগ্রহশালাটি তৈরি করা হয়েছে। পরে মাটির তৈরি দ্বিতল ভবনের সংগ্রহশালা ঘুরে দেখেন মন্ত্রিপরিষদ সচিব।
নাচোলে ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা উদ্বোধন
কৃষককে সংগঠিত করে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ইতিহাসের অংশ হয়েছিলেন তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র।
কৃষককে সংগঠিত করে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ইতিহাসের অংশ হয়েছিলেন তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র।










